প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ১০:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মেহের কলেজে অনলাইন ফি আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর

মোঃ মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষার্থীদের আর্থিক লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড করতে সোনালী ব্যাংক পিএলসি উদ্ভাবিত ‘সোনালী পেমেন্ট গেটওয়ে (iSPG)’ ব্যবহারের মাধ্যমে অনলাইনে ফি আদায় কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে মেহের ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও অন্যান্য চার্জ অনলাইনে গ্রহণের বিষয়ে সোনালী ব্যাংক পিএলসি ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায় এবং কলেজের পক্ষে স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন,
শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট চালুর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য আরও এগিয়ে যাবে।
বিশেষ অতিথি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ (রুপন) বলেন,অনলাইন ফি আদায় ব্যবস্থা চালুর ফলে কলেজের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে ফি পরিশোধ করতে পারবে—যা সময়, ভোগান্তি ও খরচ কমাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্যসচিব এতেশামুল হক গণি, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ইউনুস মিজি, কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরীসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ওই সময় বই উৎসবের অন্য একটি অনুষ্ঠানে  কলেজ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ গরিব ও মেধাবী একাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে বই উপহার দেন।
এছাড়া বক্তাগণ আরও জানান, সাবেক সচিব, নারী শিক্ষার অগ্রদূত মরহুম ড. এম এ সাত্তার—মেহের ডিগ্রি কলেজের ১৯৮৬ সালের এমপিওভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান  বলেন, নতুন এই ডিজিটাল পেমেন্ট উদ্যোগ কলেজটির সেবা আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করবে।
এ সময় কলেজ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, কলেজের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এলাকার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন