প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের নিশি রোড হাওলাদার জামে মসজিদের এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা রফিক আহমেদ।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেন, বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে গোটা বাংলাদেশের মানুষ মহান আল্লাহর কাছে দোয়া করছেন। এতে প্রমাণিত হয়েছে, বেগম খালেদা জিয়া কেবল আমাদের দলেি নেত্রী নন, তিনি গোটা বাংলাদেশের মানুষের আস্তা ও ভালোবাসার মানুষ।
তিনি আরো বলেন, আপনারা সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করবেন। তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে পারেন। যে দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে তিনি মৃত্যুকে উপেক্ষা করে ১৭টি বছর জুলুম নির্যাতন সহ্য করেছেন। খুব সহসাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরবেন। আপনারা সবাই তার জন্যেও দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের (সহ) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর জমাদার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির ছৈয়াল, শুক্কুর আলী বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন