প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ । ১০:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বেকারিকে জরিমানা , কৃষি জমি কাটায় ভেকুর যন্ত্রাংশ জব্দ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের  পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে অর্থদণ্ড এবং কৃষিজমির টপ সয়েল কাটায় ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে ।
শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫)  দুপুরে উপজেলার শুচিপাড়া উত্তর ও দক্ষিণ ইউপির শোরসাক বাজার – রাগৈ কৃষি জমির ফসলি মাঠে  এই অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযুক্ত প্রতিষ্ঠান ও ভেকুর  বিরুদ্ধে এ অভিযান চালায়।
ওই সময় প্রথম অভিযানে শোরসাক বাজারের ‘রিয়া বেকারী’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।তার পরে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাগৈ গ্রামে কৃষিজমির উর্বর টপ সয়েল ভেকুর মাধ্যমে অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।এ সময় ভেকুতে ব্যবহৃত ব্যাটারি ও বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ বিষয়ে ইউএনও নাজিয়া হোসেন বলেন,অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না।
জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান চলবে। একই সঙ্গে কৃষিজমির টপ সয়েল সংরক্ষণ আমাদের অগ্রাধিকার—এটি নষ্ট হলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন,কৃষিজমির উর্বরতা নষ্টকারী যেকোনো অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসন আরোও জানায়, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ ও উপজেলা প্রশাসন ও সহকারী ভূমিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী  উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন