চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ তাঁর নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন।
তিনি রোববার (৭ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।
রোববার বিকেল ৩টা থেকে শুরু করে বিকেল সোয়া ৫টা মাগরিবের নামাজের আগ পর্যন্ত গণসংযোগ করা হয়।
এ সময় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রার্থী আহসান উল্লাহ প্রত্যেক দোকানে গিয়ে ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের কাছে মোমবাতি মার্কার ভোট প্রার্থনা করেন। এ সময় মোমবাতি মার্কার স্লোগান এবং গানে পুরো বাজার মুখরিত হয়, মোমবাতি মোমবাতি রব ওঠে। প্রার্থী আহসান উল্লাহ এ সময় সকলের হাতে তাঁর নির্বাচনী প্রচারপত্র তুলে দেন।
এ সময় তিনি জনগণের প্রতি সুফিবাদী সমাজ কায়েমের জন্য, সমাজ এবং রাষ্ট্রে শান্তি, ইনসাফ ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিনিধি