প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ১০:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক ও পরোয়ানাভুক্ত দুই আসামী আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে  ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাজার এলাকায় শাহরাস্তি মডেল স্কুলের পাশের ওয়ালটন শো-রুমের সামনে পাকা সড়কে এক  অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ মেহের (মজুমদার বাড়ী) এলাকার মৃত মন্টু মজুমদার ও বিউটি মজুমদার দম্পতির ছেলে আকাশ মজুমদার (২৫)–কে ১৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৬, তারিখ ০৬.১২.২০২৫; জিআর নং-১৯৩; ধারা ৩৬(১) ধারা ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মজুমদার দীর্ঘদিন ধরে কম দামে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করত এবং স্থানীয় যুবসমাজকে বিপথে পরিচালিত করছিল। ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার সময় তাকে আটক করা হয়। পরে ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)–এর নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামীকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন— চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী গ্রামের মৃত মফিজুল ইসলামের পুত্র জিআর—১৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি
 মোঃ মহসিন (২৯) আটক করে।
টামটা উত্তর ইউপির শোরসই (দর্জি বাড়ী) আব্দুর রশিদের পুত্র  জিআর নং—১৯/২০ মামলার ডাবল পরোয়ানাভুক্ত আসামী শাহাদাত হোসেনকে আটক করে। ওই আসামিদের তাদের নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং পরে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন