প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের গৌরব: এসএনবি ওপেন স্কাউটস গ্রুপের ১৫ সদস্য পেল শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

মেহেদি হাসান রিমেল

বাংলাদেশ স্কাউটসের মর্যাদাপূর্ণ শাপলা কাব অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান দেশব্যাপী গৌরবময় আবহে সম্পন্ন হয়েছে।

৬ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৬২০ জন কাব স্কাউটকে শাপলা কাব অ্যাওয়ার্ড এবং ২১২ জন স্কাউটকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে হাজীগঞ্জের এসএনবি ওপেন স্কাউটস গ্রুপ থেকে মোট ১৫ জন স্কাউট এই সম্মাননা অর্জন করেছে, যা এলাকাবাসী, শিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দের মধ্যে আনন্দের স্রোত বইয়ে দিয়েছে।

এসএনবি ওপেন স্কাউটস গ্রুপসহ সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের বলেন, ধারাবাহিক অনুশীলন, শৃঙ্খলা, দেশসেবার মানসিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলিই তাদেরকে এই অর্জনের দিকে
নিয়ে গেছে।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে স্কাউট নেতৃবৃন্দ আরও বলেন, সেবাই শ্রেষ্ঠ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে স্কাউটরা সমাজ ও মানবতার কল্যাণে আরও বেশি কাজ করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন