প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ১২:১৫ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে কারো পেছনে ঘুরতে হবে না : শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এসব কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় নানা সমস্যার কথা শুনেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জনগণের সমর্থন ও ভোটে দাড়িপাল্লা মার্কায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন করা হবে। রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না।

তিনি আরো বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিজস্ব জনশক্তির মাধ্যমে তালিকা প্রস্তুত করে সরাসরি তাদের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।

দুর্নীতি, দুঃশাসন ও মানুষের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সুযোগ-সুবিধা জনগণের অধিকার। কোনো দুর্নীতিবাজ বা স্বার্থান্বেষী গোষ্ঠীকে এসব অধিকার হরণ করতে দেওয়া হবে না।

উঠান বৈঠক ও পথসভায় সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সংগঠনের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

গণসংযোগে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এবং তারা এলাকার উন্নয়ন, সেবা, বিচার এবং অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন