প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জিলানী চিশতী কলেজের প্রদর্শক মুনজুর হোসেন পাটওয়ারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে কলেজের প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী’র অবসরজণিত বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১১ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, আজকের এই অনুষ্ঠানের বিদায়ী প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী  খুবই আন্তরিক মানুষ। তিনি এ প্রতিষ্ঠানে ৩৫বছর ৩মাস ১১দিন চাকুরী করেছেন। উনাকে বিদায় সংবর্ধণা দিতে পেরে আমরা আনন্দিত।
তিনি দীর্ঘদিন সফলতার সাথে চাকুরী করে বিদায় নিচ্ছেন৷ তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এ প্রতিষ্ঠানের জন্য। তিনি প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ছিলেন। উনি এ প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মত আগলে রেখেছেন। তিনি প্রতিষ্ঠানের একাডেমিক বিষয়ের বাহিরেও প্রতিষ্ঠানের অন্য কাজ করেছেন। উনি শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। মুনজুর সাহেব কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন৷  চাকুরীর নিয়ম অনুযায়ী সবাইকে একদিন বিদায় নিতে হয়, এটা চিরন্তন সত্য। তার অবসর জীবন ভালো কাটুক এ দোয়া করি।
তিনি বলেন, আপনারা শিক্ষকরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। কলেজে ক্লাস নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত থাকতে হবে। সকলকে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হতে হবে। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। এ এলাকাটি শিক্ষার আলোয় আলোকিত করে গেছেন তিনি। প্রতিষ্ঠানের ভালো ফলাফল অর্জনের জন্য সবাইকে আরো আন্তরিক হতে হবে।শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে হবে।
প্রতিটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের বিদায়ী প্রদর্শক (জীব বিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী।
তিনি বক্তব্যে বলেন, আমি এ কলেজে ৩৫বছর ৩মাস ১১দিন দায়িত্ব পালন করেছি। আমি স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী মহোদয়কে। রুশদী পরিবার ও সিনিয়র শিক্ষকরা আমাকে ভাগিনা বলে সম্বোধন করেছেন। আমাকে সম্মানিত করেছেন৷ নিজের রুটি রুজি এ প্রতিষ্ঠান থেকে পেয়েছি৷ আমি এ প্রতিষ্ঠানের কাছে ঋনি। অবসর জীবনে যেন ভালো থাকি, সুস্থ্য থাকি এবং হজ্ব করতে পারি, সবাই দোয়া করবেন। আমি সর্বোপরি সকলের কাছে কৃতজ্ঞ।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন , জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারী অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, সহকারি অধ্যাপক মো: হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা আক্তার, নবাগত প্রভাষক সুমা রানী পাল, নবাগত প্রভাষক মনোয়ারা আক্তার, নবাগত প্রভাষক মোছা: হাবিবা আক্তার রানী, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার।
অনুষ্ঠানের শুরুতে কলেজের অবসর গ্রহনকারী প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মনজুর হোসেন পাটাওয়ারীকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
জানা গেছে, কলেজের বিদায়ী প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী ২০ সেপ্টেম্বর ১৯৯০খ্রি. তারিখে প্রদর্শক পদে অত্র কলেজে যোগদান করেন এবং ১ডিসেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহন করেন। তিনি মোট ৩৫ বছর ৩ মাস ১১দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন