প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ধানের শীষের সমর্থনে ইছাপুরা দক্ষিণ ব্লক কমিটির নারী উঠান বৈঠক

মোঃ মাসুদ রানা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে  শাহরাস্তি উপজেলায় ধানের শীষ প্রতীকের সমর্থনে নারী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২,ডিসেম্বর) বিকেলে উপজেলার টামটা উত্তর ইউপির ইছাপুরা দক্ষিণ গ্রামে ইউপি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্লক কমিটির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কিরন মুন্সীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  বৈঠক পর্যবেক্ষণ করে বক্তব্য রাখেন,  শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আবু ইউসুফ পাটওয়ারী রুপন।তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের সব আন্দোলন-সংগ্রামে নারীরা সাহসী ভূমিকা রেখেছেন, এবারও ধানের শীষের বিজয়ে নারীরাই হবে মূল শক্তি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওই  ইউনিয়ন বিএনপির ব্লক কমিটির আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম,বিএনপি নেতা আলাউদ্দিন হেলাল মুন্সি, যুবদল সভাপতি মো. আলম, যুবদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব, আলেয়া বেগম ও আইয়ুব মেম্বার।বৈঠকে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং নারী ভোটারদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।বক্তারা আশা প্রকাশ করেন, নারী ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে।বৈঠকে উপস্থিত নারীরা বলেন, বর্তমান বাস্তবতায় আমরা আমাদের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। নারী সমাজ আজ সচেতন, আমরা ঘরে বসে থাকব না—ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
স্থানীয় গৃহিণী ও কর্মজীবী নারীরা আরও জানান, দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে একটি গ্রহণযোগ্য ও জনগণের সরকার প্রয়োজন, আর সেই প্রত্যাশা থেকেই তারা ধানের শীষ প্রতীকের প্রতি ও লায়ন ইন্জিঃ মমিনুল হকের  সমর্থন জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন