প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে ডে নাইট শর্ট পিছ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাসুদ হোসেন
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ডে নাইট শর্ট পিচ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা সম্পন্ন হয়।
এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির মোল্লা, বিএনপি নেতা মিরন অজি, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাফর কাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন মোল্লা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ সোহাগ খান, খেলা পরিচালনা কমিটির সদস্য শাহফরান মোল্লা, জাবেদ পাঠান, ইকরাম পাটওয়ারী, ইউসুফ অজি সহ অন্যান্য সামাজিক নেতৃবৃন্দ।
মোঃ পিরান পাঠান ও বিল্লাল কাজীর খেলা পরিচালনায় টুর্নামেন্টে মহামায়া এক্সপ্রেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চাঁদপুর স্পোর্টিং ক্লাব। পরে টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন