প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গত দুই দিনে নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে গত দুইদিনে নতুন করে আরো ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোম ও মঙ্গলবার (২১ ও ২২ ফেব্রুয়ারী) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ২৯০ নমুনা পরীক্ষা করে ৯ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
শনাক্ত হওয়া ৯ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার ৩ জন, ফরিদগঞ্জে ২ জন, কচুয়ায় ১ জন ও শাহরাস্তিতে ৩ জন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ৯ জনসহ মঙ্গলবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৭ হাজার ২০৭ জন। এই সতেরো সহস্রাধিক রোগীর মধ্যে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ হাজার ২৩৬ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ১০০, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৭ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন