প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দেশের উন্নয়নে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব : আব্দুল মান্নান

সাইদ হোসেন অপু চৌধুরী

‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় শহরের চেয়ারম্যান ঘাট ইউরো এশিয়া রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, মোঃ আব্দুল মান্নান সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্যাট সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থা সমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোন পণ্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্য সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহী করে তোলা।

এক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্বখাতে সঠিক নিয়ম মেনে সময়মতো কর প্রদান করা। তিনি আরও বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মতো রাজস্বখাতে প্রদান করাটাও ঈমানের অংশ।

তিনি আরও বলেন, সরকার ব্যবসাবান্ধব ভ্যাট ব্যবস্থা নিশ্চিত করতে নানামুখী সংস্কার ও ডিজিটাল কার্যক্রম গ্রহণ করেছে, যাতে ব্যবসায়ীরা সহজে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধ করতে পারেন। ভ্যাট আইন যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

চাঁদপুর ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ শেখ শাহি আহমেদের সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোঃ মাসুদ আখন্দ, বিসিক শিল্প নগরী চাঁদপুরের মহা ব্যবস্থাপক মোঃ কামরুল হুদা।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা শিপন কুমার দাস।

আলোচনা সভায় ভ্যাট সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, করদাতাদের দায়িত্ব ও সরকারের রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন