প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

‎‎এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুহিন (২৫) নামে এক জনকে গ্রেফতার করেছে কচুয়া থানার পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে এসআই কামরুল হাসান, মোঃ সাইফুল ইসলাম ও আই জহির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি তুহিনকে নিজ বাড়িতে গ্ৰেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত  তুহিন কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্ৰামের নতুন বাজারের বিল্লাল হোসেনের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ তুহিন শাহারাস্তি থানার মামলা নং–১০(৫)২০১৯ এর আসামি। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় দায়ের করা হয়। আদালতের রায় অনুযায়ী তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

‎কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক মামলায় বিজ্ঞ আদালত কতৃক এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। নিরাপত্তা মাধ্যমে আসামিকে চাঁদপুর বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

‎তিনি আরো জানান, কচুয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন