প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সমাজসেবায় ৯ বছরের পথচলা: জীবনদীপের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

১৪ ডিসেম্বর জীবনদীপ (মানব উন্নয়ন সেবামূলক সংস্থা) এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় জীবনদীপের কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার, শুভেচ্ছা স্মারক ও সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর (অবঃ) ড. কাজল বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জীবনদীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট বিনয় ভূষণ মজুমদার।

সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালক মৃদুল কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, শব্দ সৈনিক পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মরণোত্তর দেহ দানকারী শোভা বিশ্বাস, শিক্ষক সুরজিৎ কর, রক্তদাতা মানিক চন্দ্র ভৌমিক, প্রিয়তোষ পোদ্দার, হাসেম সরকার, আরিফুল ইসলাম, আশিক বিন রহিম, আমিনুল ইসলাম, সানি, সংগঠনের উপদেষ্টা আশিষ মজুমদার।

বক্তারা বলেন, জীবনদীপ একটি সেবামূলক মানবিক সংগঠন। তারা মানুষ ও মানবতার জন্য কাজ করে। এ সংগঠনটি সমগ্র বাংলাদেশে অজস্র মানুষকে রক্ত দিয়েছে। জীবনদীপের মাধ্যমে অসংখ্য মানুষ রক্তদান, মনোত্তর দেহদান ও ১১ ধরনের অঙ্গদান, দাতব্য দন্ত চিকিৎসা সেবা ও আইনি সহায়তা করে আসছেন। আমরা এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তারা যাতে আরো বেশি মানবকল্যান কাজ করে সে প্রত্যাশা রইলো। আমরা জীবনদীপের সাথে ছায়ার মত থাকবো।

আলোচনা সভা শেষে জীবনদীপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষ জীবনদীপের মাধ্যমে রক্তদাতা , মরণোত্তর দেহদান ও ১১ ধরনের অঙ্গদান ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন