প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৫:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ওলামা লীগের সভাপতি আটক

এস. এম ইকবাল
ডেভিল হান্ট ফেইজ দুই এর অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার(৫৫)কে আটক করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করে। পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস ভাংচুরের মামলায় (ফরিদগঞ্জ থানার মামলা নম্বর-১৮। তারিখ-২০/০২/২০২৫, ধারা ১৪৩/ ১৪৭/১৪৮/ ১৪৯/৩২৩/৩২৪ /৩৫৪ /৩৭৯ /৪৩৫ /৪৩৬ /৩৮৫ /৪২৭ /৩৪১ /৩৪২ /৫০৬ /৩৪ তৎসহ বিস্ফোরক আইনের ৪/৫) আটক দেখিয়ে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
মাও. মিজানুর রহমান খন্দকার এক সময়ে বিএনপির ওলামা দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি দল পাল্টিয়ে আওয়ামী লীগের ওলামা লীগের সভাপতি নির্বাচিত হন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেইজ দুই এর অভিযানের অংশ হিসেবে ওলামা লীগের সভাপতিতে আটক করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন