প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি
মহান বিজয় দিবস উপলক্ষে হাইমচর উপজেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছে হাইমচরের কেন্দ্রীয় শহীদ মিনার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করেন।
শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরই পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এরপর শ্রদ্ধা জানায় হাইমচর থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান-এর নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম আব্দুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং পল্লী বিদ্যুৎ সমিতি হাইমচর-সাব জোনাল অফিস শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারীর নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধাগণদের সন্তানগণের পক্ষে আব্দুল কাদির গাজী-এর নেতৃত্বে অন্যানরা শ্রদ্ধা জানান।
রাজনৈতিক দলগুলোর মধ্যে হাইমচর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এছাড়াও, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটির পক্ষ থেকে প্রধান সমন্বয়কারী মোখলেছুর রহমান মুকুল ও যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক রাজুর নেতৃত্বে দলের অন্যান্যরা শ্রদ্ধা জানান।
বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়, যার মধ্যে উল্লেখযোগ্য যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন-এর নেতৃত্বে। স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া ও সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী-এর নেতৃত্বে। ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন ও সাধারণ সম্পাদক মিলাদ মাঝি-এর নেতৃত্বে।
কৃষক দল আহ্বায়ক আলী আকবর টেলু ও সদস্য সচিব হুমায়ুন কবির লিটন-এর নেতৃত্ব, শ্রমিক দল সভাপতি গোলাম মোস্তফা শেখ ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপ্ন-এর নেতৃত্বে।তাঁতি দল সভাপতি আব্দুল হান্নান গাজী ও সাধারণ সম্পাদক সবুজ মিয়া পেদার নেতৃত্বে।
এছাড়াও, উপজেলা জুলাই যোদ্ধাগণ-এর পক্ষে হারুনুর রশিদ গাজী-এর নেতৃত্বে অন্যান্য সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করা হয়।
পুরো কর্মসূচিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন