প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে গোপন বৈঠক থেকে যুবলীগের তিন নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলামের নির্দেশনায় এসআই আল আমিন ভূঁইয়ার নেতৃত্বে কেশরাঙ্গা এলাকার রুহুল আমিন মেম্বারের নির্মাণাধীন ভবনের পেছনে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির কথা বলে সেখানে গোপন সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতির তথ্যও পুলিশের কাছে ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল করিম জমাদ্দার (৩৭), ইউনিয়ন যুবলীগের সদস্য মো. জহিরুল ইসলাম (৩৬)। যুবলীগের সদস্য রাগৈ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. আমির হোসেন (৪২)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনই শাহরাস্তি মডেল থানার এফআইআর নম্বর ৯, তারিখ ১২ নভেম্বর ২০২৪; জিআর নম্বর ১৪৬/২০২৪ মামলার আসামি। মামলায় দণ্ডবিধির ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৪২৭, ২৮৩ এবং বিস্ফোরকদ্রব্য আইন ১৯০৮ এর ৩/৬ ধারার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এলাকাবাসী বনভোজনের আয়োজন করেছিল। সেই আয়োজনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যুবলীগ নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তারা দাবি করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন