প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ২:৩০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ

নিজস্ব প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ছাড়বে। ঢাকায় নামবে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ও ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের রেসিডেন্ট ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন