প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১ । ৩:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে পাইকদি ও উত্তর শাহতলীতে নৌকার সমর্থনে গণসংযোগ ও মিছিল

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদিতে মাসুদুর রহমান নান্টুর নৌকার সমর্থনে মিছিল করা হয়েছে।
সোমবার ৫নং ওয়ার্ডের পাইকদি ও শাহতলী রাস্তা দিয়ে প্রদক্ষিন করে মোল্লা বাজারে এসে মিছিলটি শেষ হয়।
এছাড়া ইউনিয়ন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জহিরুল হক লালু মাস্টারের নেতৃত্বে ইউনিয়নের উত্তর শাহতলী তালতলা বাইতুল ইসলাহ জামে মসজিদের সামনে নৌকার সমর্থনে গণসংযোগ করা হয়। উক্ত মিছিলে অংশ গ্রহন করেন ইউনিয়নের নৌকার প্রতিকধারী চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান নান্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সহ-সভাপতি মাহফুজ খন্দকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল হক লালু মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন