প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ১২:১০ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটায় ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র ভেকু (এস্কাভেটর) ব্যবহার করে ফসলি জমির টপ সয়েল কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ফসলি জমিতে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী জমির মালিককে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিক আদায় করেন। পাশাপাশি অবৈধ কার্যক্রম বন্ধে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি কিংবা ইটভাটায় সরবরাহ করতে দেওয়া হবে না।
প্রশাসন আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন