প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে সাংবাদিক আহসান উল্লাহ’র মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুরে আহসান উল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধিরা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেন।

ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহর পক্ষে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ খান, সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলার সভাপতি কাজী মানিক ও সাধারণ সম্পাদক নূরুল আলম মামুন।

উল্লেখ্য, প্রার্থী আহসান উল্লাহ সংগঠনের কেন্দ্রীয় পরিষদের জরুরি মিটিংয়ে তিনি ঢাকা অবস্থান করায় তাঁর পক্ষ থেকে প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন