প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৭:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরে মাকে দেখে ৩শ ফিটে বক্তব্য দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এরপর তিনি সরাসরি ৩০০ ফিটে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব তথ্য জানান।

এ সময় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে সৃষ্ট অসুবিধার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমর্থন করেন না।

তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য রাজধানীর একপাশে ৩শ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ ব্যবহার করে যাতায়াতের নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে দেশে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন