ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে শুভ উদ্বোধন হয়েছে সামাজিক সংগঠন টেক কেয়ার ফাউন্ডেশনের।
সংগঠনটির পথচলা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের ধলাইতলী জনতা বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে নেয়া হয় ব্যতিক্রমী সব নানা উদ্যোগ।
ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাবুল খান, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সোহেল হোসেন রিয়াদ, কমিশনার মিজানুর রহমান, সংগঠনের সদস্য মোঃ আলী মিজি। উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উক্ত সংগঠনের সহ সভাপতি আলমগীর হোসেন মিজি।

সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটির শুভ উদ্বোধন উপলক্ষে এদিন সুবিধাবঞ্চিত বয়স্ক ও বিধবা ব্যক্তিদের হাতে ভাতা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী সহ নগদ অর্থ প্রদান করা হয়।
যা আগামীতেও চলমান থাকবে বলে জানান সংগঠনটির দায়িত্বশীলরা। এছাড়াও অসহায় শীতার্ত মানুষের মানুষের মাঝে উষ্ণতার পরশ হিসেবে চাঁদর ও কম্বল বিতরণ করা হয়েছে। তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান স্থানীরা। এর আগে ফিতা কেটে টেক কেয়ার ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ।
ধলাইতলী বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মহসিন বকাউল এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার আব্দুর রহিম মিজি, সমাজসেবক মনির হোসেন বকাউল, জাহাঙ্গীর মিজি, সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ জুয়েল হাজী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, খাদ্য ও পুষ্টি বিষয়ক সম্পাদক লামিয়া রহমান সহ সংগঠনে অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মাসুদ হোসেন