প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা-এর প্রকল্পের আওতায় আয়োজিত এই ক্যাম্পের উদ্যোক্তা ছিল লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টার।

পুরো কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিল লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এবং সহযোগিতায় ছিল বিজয়পুর যুব সমাজ।

দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাধারণ চোখ পরীক্ষা, প্রয়োজনীয় লেন্স ও চশমা বিতরণ, ছানির অপারেশনের জন্য রোগী নির্বাচনসহ চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

একই সঙ্গে ডায়াবেটিস মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্তে শর্করা পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক রোগী সুশৃঙ্খলভাবে এই সেবা গ্রহণ করেন।

ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে কার্যক্রম পরিদর্শন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন (রানা) এমজেএফ। এ সময় তিনি বলেন,লায়ন্স ক্লাব সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারাই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন চোখ ও ডায়াবেটিসের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজন করা হচ্ছে।

বিশেষ অতিথি ও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মাহিন উদ্দিন জিলান – জয়েন্ট কেবিনেট ষ্টেজারার,লায়ন মোহাম্মদ জাকির হোসেন— রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন মোঃ লোকমান হোসেন – ক্লাব সেক্রেটারি, লায়ন মোঃ হাসনাতুজ্জামান- ক্লাব জয়েন্ট সেক্রেটারি, লায়ন মোঃ নরুল আনোয়ার -ক্লাব জয়েন্ট ট্রজারার, লায়ন মোঃ আবুল কাশেম — ক্লাব ডিরেক্টর,লায়ন মাইনুল ইসলাম – ক্লাব ডিরেক্টর, রাজনৈতিক ব্যাক্তিত্ব গোলাম মাহবুব চৌধুরী, আঃ আউয়াল।

এছাড়াও লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,Unity Makes Prosperity—একতাতে সমৃদ্ধি  এই স্লোগানকে সামনে রেখে মানবিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. নাজমুল হাসান। এছাড়া সেবা কার্যক্রমে সহযোগিতা করেন মিঃ সাইফুল আজম, মিঃ রেজাউল করিম, মিঃ জসিম উদ্দিন , মিঃ সেলিম রেজা এবং মিঃ মিজান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন