প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহাসমাবেশ উপলক্ষ্যে চাঁদপুর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি

আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ডিসেম্বর শনিবার বাদ আসর দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি, অধ্যাপক আবুল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন,  শহর জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান,  সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সভায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন