প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর এড. শাহজাহান খান, সদর আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জেলা জামায়াত নেতা এড. শেখ ছালেহ, সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, সদরের সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসাইন খানসহ নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

মনোনয়ন দাখিল শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, আজ আমি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম দাখিল করেছি। আমি আশা করছি, এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

লাইসেন্সবিহীন যে অস্ত্র দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য তা উদ্ধার করা দরকার। অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে, সে আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয় যাত্রা শুরু করলাম৷ আমরা মনে করি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন