প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ছেংগারচর বাজারে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিলটি পৌর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তা মোড়ে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, সদস্য আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপু প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষ গত তিন বছর শান্তিতে ছিল। এখন একটি চক্র শান্ত মতলবকে অশান্ত করার পায়তারা করছে। মতলবের শান্তিপ্রিয় মানুষ তা প্রতিহত করবে। শান্তির সুবাতাস নষ্ট করতে চাইলে তা করতে দেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন