প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বপ্নচূড়া ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা, মানবিক কাজ আরও বিস্তারের প্রত্যয়

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন আগামী এক বছরের জন্য তাদের কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

শনিবার রাত ৮টায় মতলব দক্ষিণের ঘিলাতলী আদর্শ বাজারের অস্থায়ী কার্যালয়ে উপদেষ্টা কাজী ফয়সাল এই কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাঈম হাসান (আরাভ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুর রহমান বকাউল।

সংগঠন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বপ্নচূড়া ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। কখনো রক্তদান কর্মসূচির মাধ্যমে, কখনো আর্থিক সহায়তা দিয়ে, আবার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে সংগঠনটি মানবিক দায়িত্ব পালন করছে।

নবগঠিত কমিটি মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া, পরিবেশ সংরক্ষণ ও গণমাধ্যম প্রচারে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেছে।

ঘোষিত কমিটির কাঠামো অনুযায়ী সভাপতি মণ্ডলীর অধীনে রয়েছেন ছয়জন সহ-সভাপতি। সাধারণ সম্পাদকীয় বিভাগে আছেন দুইজন সহ-সাধারণ সম্পাদক। সাংগঠনিক বিভাগে একজন সাংগঠনিক সম্পাদক ও তিনজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অর্থ, শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া, গণমাধ্যম ও প্রচার, দপ্তর, ধর্ম বিষয়ক, পরিবেশ এবং রক্ত বিষয়ক বিভাগসহ মোট ১১টি বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদকদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই নবগঠিত কমিটির মাধ্যমে স্বপ্নচূড়া ফাউন্ডেশন মানবতার সেবায় আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তরুণদের নেতৃত্বে মানবিক মূল্যবোধ, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতায় গড়ে উঠবে একটি সুন্দর ও আলোকিত আগামী- এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন