প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১১:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ সারাদেশের নৌপথে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় চাঁদপুর নৌঘাটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে গেছেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার ভিত্তিতে ঘন কুয়াশার কারণে নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়া চাঁদপুর থেকে সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর-ঢাকাসহ সবরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন