প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ১২:৫৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা

অনলাইন ডেস্ক

অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে ও খোঁজখবর নিতে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা: জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠজনরা। সাথে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা ক্রিটিক্যাল। আগের মতোই আছেন, কোনো পরিবর্তন হয়নি।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন