প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে যুবদল নেতা সাইফুল ইসলাম মীরের শোক

মোহাম্মদ মোশারফ হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুল ইসলাম মীর।

শোকবার্তায় তিনি বলেন-বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক আপসহীন ও বলিষ্ঠ নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব ও ত্যাগ জাতিকে দীর্ঘদিন পথ দেখাবে।

তিনি আরও বলেন-বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালো, যা কখনোই পূরণ হবার নয়। এই শোকের সময়ে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোকবার্তায় সাইফুল ইসলাম মীর যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া করার করার আহ্বান জানান।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন