বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ। শনিবার (৩ জানুয়ারী) বিকাল ৪টায় চাঁদপুর শহরস্থ বাবুরহাট বাজারের পাশে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর অস্থায়ী কার্যালয়ের সামনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ শাহাদাত খানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন।
চাঁদপুর জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সদস্য সচিব মাসুদ পালোয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সহ সম্পাদক এডভোকেট আতাউর রহমান, নির্বাহী সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ খান, মোঃ আবুল কাশেম, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফখরুল আমিন সুমন, কচুয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল আমিন, সদস্য মাসুদ মজুমদার প্রমূখ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য সেলিম মজুমদার, আয়োজিত সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ মাল, মোঃ জসীম মাল, সুকুমার রায়, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. হুমায়ুন কবির, রামপুর ইউনিয়নের আব্দুল হান্নান সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মূফতি ফারুক আহমেদ।

মাসুদ হোসেন