প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৮:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ড. এহছানুল হক মিলনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি

জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রী ও  তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুরের কচুয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি)  রাতে উপজেলার গোহট ইউনিয়নের গোবিন্দপুরে চাঁদপুর–১ (কচুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ উদ্যোগে এই দোয়া মাহফিলটি আয়োজিত হয়।

দোয়া মাহফিলে  বক্তব্য রাখেন,  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপি সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,  পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,  সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী সেলিম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর অসামান্য ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার আদায়ের সংগ্রামের এক অবিচল কান্ডারি। তাঁর অভাব অপূরণীয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে কচুয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন