প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে তারুণ্যের অগ্রদূত সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের স্বনামধন্য সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কোষাধ্যক্ষ অংগন চক্রবর্তী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রানা দাস (সহ-সভাপতি), সামান্তা দিদার মারিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), সোহানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), অমিত ঘোষ (কোষাধ্যক্ষ), মো. রাকিব হোসেন (কর্মসূচি ও স্বেচ্ছাসেবক সমন্বয় সম্পাদক), নিলয় সাহা (দপ্তর সম্পাদক), ইসরাত জাহান নিশি (পাঠদান সম্পাদক), আসমা আক্তার (শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক) এবং ফারিয়া আক্তার (সহ-পাঠদান সম্পাদক)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তামূলক কর্মসূচি বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে তারুণ্যের অগ্রদূত সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চাঁদপুরে একটি সুসংগঠিত ও আস্থাভাজন সামাজিক সংগঠন হিসেবে সুনাম অর্জন করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন