প্রকাশের সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ । ২:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোহনপুরে সারা ফাউন্ডেশনের উন্মুক্ত পাঠাগার উদ্বোধন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে মোহনপুর লঞ্চঘাটে ভ্রমন পীপাসু বই প্রেমিদের জন্য সারা ফাউন্ডেশনের উদ্যোগে এই উন্মুক্ত পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোহনপুর পর্যটন লি. এর পরিচালক, সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান।

সারা ফাউন্ডেশনের সভাপতি আমিরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সংবাদ সারাবেলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বার্তা বিচিত্রা পত্রিকার বার্তা সম্পাদক সানি ইসলামের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজী, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সংবাদ সারাবেলা পত্রিকার সিনিয়র রিপোর্টার সুমন সরদার, মতলব প্রতিনিধি মো. তুহিন ফয়েজ, চাঁদপুর দিগন্ত পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন, দৈনিক চাঁদপুর বার্তা পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

এসময় মতলব উত্তর ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও সারা ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন