প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৮:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ঘোষেরহাটে আইদি বাস চাপায় কলেজ শিক্ষার্থী শান্তার মৃ ত্যু!

মাসুদ হোসেন
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী মুন্সি বাড়ির মোঃ শামসুল হুদা মুন্সির সেঝো মেয়ে। তিনি শাহতলী জিলানী চিশতি কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাহেলা আক্তার বোনের বাড়িতে যাওয়ার জন্য চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন।
এমন সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা-ব ১১০৩৭৩ নম্বরের চাঁদপুরগামী যাত্রীবাহী আইদি বাস শান্তাকে ধাক্কা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে এদিন বিকাল ৪টায় যাত্রাবাড়ি এলাকায় গেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহত শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার বাবা শামসুল হুদা মুন্সি জানান, সকাল ১১টায় আমার মেয়ে ঘোষেরহাটে গেলে আইদি বাস চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরামর্শে ঢাকা মেডিকেল রেফার। ঢাকা নেওয়ার পথে যাত্রাবাড়ি এলাকায় বিকাল ৪টায় মৃত্যুবরণ করেন। আমি ঘাতক আইদি বাস চালকের বিচার চাই। মৃত্যুকালে তিনি বাবা, মা ও তিন বোন রেখে গেছেন।
এ বিষয়ে কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আমি মুঠোফোনে ঘটনাটি শুনেছি আমাদের কলেজের একজন মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়৷ পরে চাঁদপুর সদর হাসাপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল নেওয়ার পথে ইন্তেকাল করেন।
তিনি বলেন, বিষয়টি সাথে সাথে আমি চাঁদপুর পুলিশ সুপার ও চাঁদপুর সদর থানার ওসি কে জানানো হয়েছে৷ পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘাতক বাস কে আটকের চেষ্টা চলছে।
চাদঁপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ সকল ধরনের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন এবং কলেজ কর্পতৃক্ষ পুলিশের তৎপরতায় সংন্তোষ প্রকাশ করেছেন৷
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আমি ঘটনা শুনে তৎক্ষনাৎ ঘটনাস্থল ঘোষেরহাট পরিদর্শন করেছি৷ কলেজ শিক্ষার্থী কে চাপা দেওয়া বাস আটকের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে থানার এসআই আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, আইদি বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর মডেল থানার ওসি কে নির্দেশনা দিয়েছি।
এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, জিলানী চিশতী কলেজের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান সহ শিক্ষকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন