প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ১১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর ও ঢাকার জনপ্রিয় ইন্টেরিয়োর ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফ্রেমওয়ার্ক ডট–এর পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ–এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ সময় নববর্ষ উপলক্ষে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে প্রতিষ্ঠানের ডায়েরি ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের মাধ্যমে ফ্রেমওয়ার্ক ডট–এর পরিচালক নিতুন সরকার নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করে তাদের অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, বর্তমান কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ফ্রেমওয়ার্ক ডট–এর ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম ও শাহাদাত হোসেন।

এ সময় ফ্রেমওয়ার্ক ডট–এর পক্ষ থেকে জানানো হয়, চাঁদপুর ও ঢাকা কেন্দ্রিক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আধুনিক ও নান্দনিক ইন্টেরিয়োর ডিজাইন, কর্পোরেট ইভেন্ট, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মেলন, সেমিনার, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে।

গ্রাহকের চাহিদা অনুযায়ী সময়োপযোগী পরিকল্পনা, মানসম্মত কাজ এবং পেশাদারিত্বই তাদের সাফল্যের মূল ভিত্তি।

ভবিষ্যতেও চাঁদপুরসহ দেশব্যাপী মানসম্মত ইভেন্ট ব্যবস্থাপনা ও ইন্টেরিয়োর সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন