প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ১১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা বিএনপি সদস্য শামসুল হকের পিতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

সাইদ হোসেন অপু চৌধুরী
জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল হক প্রধানীয়ার পিতা মরহুম আশ্রাফ আলী প্রধানীয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাদ আছর যমুনা রোড বাইতুল আমীন জামে মসজিদ ও বড় স্টেশন জামে মসজিদে পৃথকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি সিরাজুল ইসলাম। এ সময় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানীয়া পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন