প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া বাজারে যানজট নিরসনে পুলিশের অভিযান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া বাজারে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান শুরু করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার বিকেলে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কচুয়া বাজার পরিচালনা কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।

এ সময় বাজারের অবৈধ টং দোকান উচ্ছেদ, চলাচলের রাস্তা উন্মুক্ত রাখা এবং নির্দিষ্ট স্থানে অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড স্থাপনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, কচুয়া বাজারের মেইন সড়ক, পল্টন ময়দান, ধানবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযানকালে এসব স্থানে অবৈধভাবে গড়ে ওঠা টং দোকান ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

তিনি আরও বলেন, সড়কের দুই পাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করা এবং দোকানের মালামাল ফুটপাতের ওপর রাখার কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারেন না। ফলে তারা মূল সড়কে নেমে চলাচল করতে বাধ্য হন, এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধ পার্কিং কিংবা ফুটপাত দখল করে স্থাপনা বসাতে দেওয়া হবে না।

অভিযানকালে উপস্থিত ছিলেন কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, পৌর জামায়াতের আমির জাকির উল্লাহ শাজুলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ কচুয়া থানার পুলিশ

সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন