প্রকাশের সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের উদ্যোগে এক আলোচনা সভা এবং সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ওই বিদ্যালয় সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্তের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় সেকশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ বিএসসি। ম্যানেজিং কমিটির সদস্য রেদোয়ান হোসেন সেন্টু,  ফরিদ উদ্দিন মজুমদার, আনোয়ার হোসেন চৌধুরী, নুরুন্নবী রাউত  সহ শিক্ষক শিক্ষিকা অবিভাবক ছাত্র ছাত্রী ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনা সভায় শুরুতে ছাত্র ছাত্রী দের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন