চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ সাল দুই বছরের জন্য স্টার নিউজের কাদের পলাশকে সভাপতি ও এখন টিভির তালহা জুবায়েরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে টেলিভিশন সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে এসভার আয়োজন করা হয়। সভায় আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বর্তমান কমিটি নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক স্টার নিউজের স্টাফ রিপোর্টার কাদের পলাশের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন।

এসময় উপস্থিত ছিলেন, আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি রহিম বাদশা, চ্যানেল টুয়েন্টিফোরের টিভির জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, আনন্দ টিভি জেলা প্রতিনিধি এইচ এম নিজাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন আহমেদ, বাংলা টিভি জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি বিল্লাল ঢালী, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়।
সভার শুরুতে সংগঠনের সভাপতি রিয়াদ ফোরদৌসের ভগ্নপতির সুস্থতায় এবং প্রয়াত সদস্য ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মুনাওয়ার কানন।
কোরআন তেলওয়াত করেন সংগঠনের সদস্য শরীফুল ইসলাম এবং গীতা পাঠ করেন খোকন কর্মকার।

নিজস্ব প্রতিনিধি