প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ৮:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আলোর দিশার উদ্যোগে ৩ শতা‌ধিক পথচারীর মাঝে খাবার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী

মানবতার কল্যাণে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা-এর উদ্যোগে তিন শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সংগঠনটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অয়ন কুমার ব্রহ্ম তাঁর পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকি উপলক্ষে নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে রাজবাড়ী রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় অবস্থানরত পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে অয়ন কুমার ব্রহ্মের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, “আমরা চাই আলোর দিশার আলো জেগে উঠুক প্রিয় মাতৃভূমির প্রতিটি সন্তানের হৃদয়ে। ২০১৮ সাল থেকে আলোর দিশা রক্তদান, বস্ত্রদান, খাদ্যদানসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আপনাদের সহযোগিতায় আমরা সারা বাংলাদেশের ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”

কর্মসূচি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অয়ন কুমার ব্রহ্ম বলেন, “এটাই আমার আত্মার শান্তি। প্রতি বছর আমার বাবার মৃত্যুবার্ষিকিতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এই মানবিক কাজ করার চেষ্টা করি। আপনারাও এগিয়ে আসুন—দেখবেন মনের মাঝে এক অন্যরকম শান্তি অনুভব করবেন, যা পৃথিবীর কোনো ভোগবিলাসে পাওয়া যায় না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আলোর দিশা সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয় মৃধা, প্রচার সম্পাদক চন্দন কুমার, দপ্তর সম্পাদক মো. রাসেল, যুগ্ম দপ্তর সম্পাদক তপু কুমারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন