প্রকাশের সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে টিকা কেন্দ্র পরিদর্শনে ওসি শাহজাহান কামাল

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : দেশব্যাপী করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিনে মতলব উত্তর থানার বিভিন্ন টিকা কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল। শনিবার সকাল সকালে ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল কমিউনিটি ক্লিনিকে টিকা দান কর্মসূচী পরিদর্শনে আসেন তিনি।

এসময় তিনি বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী করোনার টিকা নেওয়ার ১ম ডোজ নেওয়ার শেষ দিনে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে মতলব উত্তরের প্রতিটি কেন্দ্রে ১ জন করে পুলিশ ও ২ জন করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে টিকা নিচ্ছে সর্বসাধারণ।

এসময় ষাটনল ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, ৪নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন, সাবেক মেম্বার দারুল ইসলাম, ১নং নম্বর ওয়ার্ড মেম্বার বোরহান উদ্দিন ও সাবেক সদস্য আব্দুল মালেক, ষাটনল ইউনিয়নের ইতালি প্রবাসী কাউসার আলম সরকার উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন