প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৫:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শীতার্তদের মাঝে যুব রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চলমান শীত মৌসুমে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শাহরাস্তিতে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) শাহরাস্তি উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান উপদেষ্টা ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা নাবিদ ইসতিয়াকসহ রেড ক্রিসেন্টের কার্যনিবাহী ও যুব সদস্যরা।

কম্বল বিতরণ কার্যক্রম শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আওতাধীন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট দলের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

শীতের তীব্রতায় যখন দরিদ্র ও ছিন্নমূল মানুষের জীবন কষ্টকর হয়ে ওঠে, তখন যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন