প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাফুফে নিবন্ধনপ্রাপ্ত চাঁদপুরের মালিকানাধীন জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রথম সভা

মাসুদ হোসেন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত ক্রীড়া সংগঠন চাঁদপুরের মালিকানাধীন “জাফরানি স্পোর্টিং ক্লাব” এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিষ্ঠানের ঢাকার গুলশান কার্যালয়ে উক্ত সভা সম্পন্ন হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা, ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কামরুল আহসান। সভায় স্পোর্টস ক্লাবের কর্ম পরিধি, ভবিষ্যত নানা টুর্নামেন্ট এবং ক্লাবের পরিচালনা সহ নানা বিষয়ে আলোচনা করেন ক্লাবের প্রেসিডেন্ট উইং কমান্ডার এন.এম খলিলুর রহমান, জেনারেল সেক্রেটারি এমদাদুল হক মিলন, কবির হোসেন রনি, ফখরুল আমিন সুমন।
এসময় আব্দুল হান্নান, আফজাল পাটওয়ারী ও ঢাকা অফিসের সিনিয়র করেসপন্ডেন্ট সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় সবাই একটি ক্লাবকে সুন্দর ফলপ্রসূ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সকলে জাফরানি স্পোর্টিং ক্লাবকে বাংলাদেশের একটি নিরপেক্ষ এবং সার্বজনিন ক্লাবে পরিনত করার প্রত্যয় ঘোষণা করেন।
জানা যায়, গত বছরের জুলাইয়ে মালেশিয়ায় লা লিগা যুব ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল অংশগ্রহণ করেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫’-এ রানার্সআপ হয়েছে ক্লাবটি। স্পেন, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিনিধিরা শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হেরে যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন