কচুয়ায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধণা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী ) সন্ধ্যায় কাদলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী
সংগঠনের উদ্যোগে চৌমুহনী বাজারে ওই ইউনিয়নের প্রবাসে বসবাসকারীদের সংবর্ধণা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এবায়েদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন।
কচুয়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন, প্রবাসী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএম কাউছার হোসেন,সম্মানিত সদস্য আবু নাছের মিয়াজী,উপজেলা যুবদলের সহ-সভাপতি কাজী মো: হোসাইন প্রমূখ।
বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দলের দুঃসময়ে দলীয় আন্দোলন-সংগ্রামে প্রবাসী নেতাদের আর্থিক ও সাংগঠনিক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তারা আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ধানের শীষের প্রতীকের পক্ষে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান করেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রবাসী বিএম কাউছার ,মোজাম্মেল মুন্সি, আবু নছর মিয়াজী , জহির হাজী, রবিউল ইসলাম, আবদুর রহিম দরবেশ, মোজাম্মেল তালুকদার,লাবিব খান,কাউছার আলম শুভ,আফছার মজুমদার,মো: রনি খান,ইমাম হোসেনসহ উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জান্নাতুল আলমগীর,সদস্য কাউছার হোসেন,নুরুল আজাদ কলেজের সহকারি অধ্যাপক মো: ফরহাদ হোসেন তালুকদার,উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হাজী এমরান ,বিএনপি নেতা হান্নান তালুকদার,ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জালাল,ছাদেক বেপারী, বিএনপি নেতা জাকির হোসেন মেম্বার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জহিরুল ইসলাম,ছাত্রদল নেতা মামুন বেপারী,স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ তালুকদারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চৌমুহনী বাজারে ধানের শীর্ষ প্রতীকের ভোট চেয়ে মিছিল ও গণসংযোগ করেন। পাশাপাশি ওই ইউনিয়নের ২ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া