প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ৮:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় তারুণ্যের ঐক্য সামাজিক ক্রীড়া সংগঠনের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাসুদ হোসেন
যুব সমাজকে মাদক ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন এলাকায় তারুণ্যের ঐক্য সামাজিক ক্রীড়া সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডে- নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও জৈনউদ্দিন হাজী বাড়ি সংলগ্ন মাঠে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। মোট ৮টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এদিন রাতেই।
তারুণ্যের ঐক্য সামাজিক ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হাজীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রুমন হাজী, ওয়াসিম হাজী, মোঃ এমদাদ খান, নূর আলম গাজী, রেজাউল করিম সুজন, শরীফ গাজী, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন সিকদার, ক্রীড়া সম্পাদক ইয়াছিন হাজী, কোষাধ্যক্ষ মোঃ রাসেল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নতুন বছর উপলক্ষে সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শতরূপা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাবুরহাট একাদশ। পরে রানারআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জানা যায়, আয়োজিত সংগঠনটির উদ্যোগে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ করে প্রশংসিত হয়েছে এলাকাজুড়ে। তা আগামীতেও অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন