আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে নির্বাচনী ও পরিচিতি সভা করেছে চাঁদপুর পৌর ওলামাদল দল।
শনিবার (২৪ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওলামা দলের নেতৃবৃন্দকে সক্রিয় ভাবে কাজ করার জন্য বিভিন্ন নির্দেশনা দেন।এবং প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের লিফলেট পৌঁছে দিতে বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধা।
চাঁদপুর পৌর ওলামা দলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন মাতাব্বরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মান্নানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সমন্বয়ক মাওলানা আব্দুল কুদ্দুস, পৌর ১২ নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি ডা. মোঃশফিউল্লাহ।
এসময় পৌর ও ওয়ার্ড ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন।

নিজস্ব প্রতিনিধি