চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে জামায়াতের নেতৃত্বে গঠিত ১০দলীয় জোটের কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও ছাতা প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির আজ শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও দক্ষিণে দিন-ভর গণসংযোগ করে পুরো এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছেন। টামটার সরু গলি থেকে বাজার পাড়া, কৃষক শ্রমিকের বসত ভিটে পর্যন্ত ঘুরে তিনি ভোটারদের সামনে ছাতা প্রতীকের প্রতীকী বার্তা তুলে ধরেন। তার ভাষায়, “এই ছাতাই হবে মানুষকে রক্ষা করার আস্থার প্রতীক।”
স্থানীয়দের অনেকে বলছেন, প্রচারণার ধরনটা এবার আলাদা।প্রার্থী সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের প্রতীককে মানবিকতার প্রতীকে রূপ দিতে ছুটছেন। ড. বশির ভোটারদের কাছে শুধু ভোট চাননি, বরং আশ্বাস দিয়েছেন মানুষকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ শাহরাস্তির উন্নয়নের পথ তৈরি করবেন। গণসংযোগে তিনি সকলকে ছাতা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, পরিবর্তন চাইলে সাহসী সিদ্ধান্ত নিতেই হবে,জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে শাহরাস্তি-হাজীগঞ্জে ছাতা প্রতিকে আপনার মূল্যবান ভোট দিন এবং গনভোটে “হ্যাঁ” জয়যুক্ত করুন।
টামটা এলাকায় আজকের এই গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত সহ জোটের নেতৃবৃন্দ।

রাফিউ হাসান হামজা