চাঁদপুরের ফরিদগঞ্জে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. তাজাম্মুল হোসেন (৫০)। তিনি ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও (মুন্সিবাড়ি) এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আবদুল খালেক মুন্সী এবং মাতা মৃত তাজিমের নেছা।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গাব্দেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. তাজাম্মুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় আমরা তাজাম্মুল হোসেন নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা করেছি এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এস. এম ইকবাল